মাদ্রাসাছাত্রকে ক্ষুরের আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল রোববার চলন্ত বাসে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ক্ষুরের আঘাতে আবদুর রহমান (২০) নামের এক মাদ্রাসাছাত্র আহত হয়েছেন। তিনি সফাত আলী সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।আবদুর রহমান অভিযোগ করে বলেন, ওই মাদ্রাসায় ভর্তির পর থেকে আলিম প্রথম বর্ষের ছাত্র সালেহ আহমদসহ শিবিরের সাত-আটজন সদস্য তাঁকে নানাভাবে বিরক্ত করতেন। ছাত্রশিবির না করলে মাদ্রাসা ছেড়ে দিতে তাঁকে হুমকি দেন তাঁরা। এ ঘটনায় তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বিচার চান। এর জের ধরে কমলগঞ্জ থেকে বাসযোগে শমশেরনগর ফেরার পথে তাঁকে ক্ষুর দিয়ে আঘাত করা হয়। গতকাল বিকেলে কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের সামনে চলন্ত বাসে উঠে তাঁর বুকে ক্ষুর দিয়ে আঘাত করা হয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ব্যাপারে ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান বলেন, ছাত্রদের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে বলে তিনি শুনেছেন। ক্ষুর দিয়ে আঘাতের বিষয়টি তিনি জানেন না।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জানান, এ ধরনের অভিযোগ তিনি পাননি।