মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শনিবার রাতে মাদ্রাসাছাত্র সাকিউজ্জামান (১০) খুন হয়েছে। সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেছেন। সাকিউজ্জামানের সহপাঠী ইমরান হোসেন জানায়, রাতে তারা একই সঙ্গে ঘুমায়। কিন্তু কখন বা কীভাবে সে কক্ষের বাইরে গেছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।সাকিউজ্জামানের বাবা মো. আমজাদ হোসেন (৫০) জানান, গলায় রশি প্যাঁচানো দেখে তিনি নিশ্চিত হন যে ছেলেকে হত্যা করা হয়েছে। নবাবগঞ্জ থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, লাশ দেখে মনে হয়েছে, সাকিউজ্জামানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।