মাদ্রাসাছাত্রসহ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গতকাল রোববার ভটভটির চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সিরাজঞ্জের সলঙ্গায় শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:আদমদীঘি (বগুড়া): উপজেলার চাঁপাপুর বাজার এলাকায় গতকাল রোববার শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটির চাপায় জাকির হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের জালাল হোসেনের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াবাজার এলাকায় শনিবার একটি যাত্রীবাহী বাস একটি টেম্পোকে চাপা দেয়। এতে টেম্পোযাত্রী মালতি রাণী (৪০) ঘটনাস্থলে নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে জাহেদা (৬০) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শাজিমেক হাসপাতাল এবং অপর সাতজনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): নকলা-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি গ্রামের পাশে শনিবার একটি ট্রাকের চাপায় এক অজ্ঞাতনামা পথচারী নিহত হয়। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।