মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার মিরাসানি গ্রামের বখাটে ইয়ামিন (২০) গত বুধবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে জেলা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ধর্ষণের শিকার মেয়েটির পরিবারের লোকজন ও বিজয়নগর থানার পুলিশ জানায়, ওই ছাত্রীর পূর্বপরিচিত ইয়ামিন বুধবার রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে মেয়েটিকে ডেকে ঘর থেকে বাইরে নেন। পরে ইয়ামিন এবং তাঁর দুই বন্ধু একই গ্রামের মামুন মিয়া (২২) ও খবির মিয়া (২৩) মুখ চেপে ধরে মেয়েটিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যান। সেখানে ইয়ামিন শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন রাতে শিশুটির মা বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা করেন