মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণে সহায়তা করার অভিযোগে পুলিশ গতকাল সোমবার একজনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার কমলগঞ্জ উপজেলার একটি চা-বাগানে ধর্ষণের ঘটনা ঘটে।

কুলাউড়া থানা থেকে জানা গেছে, শনিবার কুলাউড়া উপজেলার ইউসুফ সদর গ্রামের এক তরুণ (২৮) ও তাঁর স্ত্রী (২৩) বেড়ানোর কথা বলে ওই ছাত্রীকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে নিয়ে যান। একপর্যায়ে ওই তরুণ বাগানের একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। ওই ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। এ ঘটনায় গত রোববার রাতে ছাত্রীটির বাবা ওই তরুণ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ গতকাল সকালে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। পলাতক থাকায় ওই তরুণকে গ্রেপ্তার করা যায়নি।