মাদ্রাসাছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে গত মঙ্গলবার সন্ধ্যায় রেশমা আক্তার (১০) নামের এক মাদ্রাসাছাত্রী ট্রাক্টরচাপায় নিহত হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রেশামা স্থানীয় চরজাঙ্গালিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। কমলনগর থানার ওসি কবির আহাম্মদ জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রেশমা গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।