মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তাজুল ইসলাম নামের এক তরুণকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার আদালত তাঁকে ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত তাজুলের বাড়ি উপজেলার শাহপুর গ্রামে।
পুলিশ ও মাদ্রাসাছাত্রী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী উপজেলার একটি মাদ্রাসায় একাদশ শ্রেণিতে পড়ে। বাড়ি থেকে মাদ্রাসায় আসা-যাওয়ার সময় তাজুল প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। গত বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তাজুল তাকে একা পেয়ে পথ রোধ করে কুপ্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেন।