মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গত বুধবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।আসামিরা হলো ওই ছাত্রীর কথিত প্রেমিক অটোয়ারী উপজেলার মাজেদ আলী (২৫), সুজন (২৪), সালোয়ার (৩০), সুমন (২৭) ও আনারুল (২৫)। সুমন ও আনারুলকে পুলিশ গ্রেপ্তার করেছে।এ মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার টেপাগাঁও গ্রামের দশম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে (১৫) বিয়ের প্রলোভন দেখিয়ে মাজেদ গত মঙ্গলবার আটোয়ারী উপজেলার বামুনদীঘিতে নিয়ে যান। রাতে মাজেদ এবং তাঁর দুই বন্ধু সুজন ও সালোয়ার ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান। এরপর চি ৎকারে শুনে সুমন ও আনারুল এসে তাকে উদ্ধার করে সিরাজুল নামের স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আশ্রয়ের কথা বলে নিয়ে যান। সেখানে তাঁরাও ওই ছাত্রীকে ধর্ষণ করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনাটি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী বুধবার সকালে সুমন ও আনারুলকে আটক করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। রাতে ওই ছাত্রী বাদী হয়ে আটোয়ারী থানায় মামলা করে।আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান বলেন, মাজেদসহ অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পঞ্চগড় সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি।