মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় অধ্যক্ষসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের তালিমুল ইসলাম মাদ্রাসার এক ছাত্রী শান্তা ইসলামকে (১৬) পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষ এবং এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন অধ্যক্ষ আলী আকবর ও তাঁর শ্যালক ওই মাদ্রাসার শিক্ষক আলী রেজা।গত ১৪ অক্টোবর রাতে মিরপুর ১০ নম্বরের সি ব্লকের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে অবস্থিত ওই মাদ্রাসার ছাত্রী শান্তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর শান্তা মারা যায়।