মাদ্রাসাছাত্রীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদ্রাসাছাত্রী ইলমিকে (১০) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী। গতকাল সোমবার সকালে তাঁরা ভিটিপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এসব দাবি জানান।
প্রহ্লাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী মাস্টার প্রমুখ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মরিচাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ইলমি (১০) নিখোঁজ হয়। পরদিন স্থানীয় সোবাহান ফকিরের বাগানে তার লাশ দেখতে পান।