মাদ্রাসাছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামে মাদ্রাসাছাত্রীসহ তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে মানববন্ধন হয়েছে। মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী, পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এলাকার সুশীল সমাজ মানববন্ধনে অংশ নেয়। ১১ নভেম্বর রাত দুইটার দিকে সোনাকান্দা গ্রামের ফারজানা আক্তার (১৬), তার ভাগনে ও গৃহকর্মী ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলার শিকার হয়। ফারজানা স্থানীয় দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। পাশের গ্রামের সাদ্দাম হোসেন ফারজানাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। তাকে বিয়ের প্রস্তাবও দেন তিনি। ফারজানা প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম লোকজন নিয়ে ফারজানার ওপর অ্যাসিড ছুড়েছেন বলে ধারণা করা হয়।