মাদ্রাসাছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচরে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর গ্রামে।পুলিশ ও মৃতের পরিবার সূত্র জানায়, ওই গ্রামের সোবাহান কাজীর স্ত্রী নাছিমা বেগম সন্ধ্যায় মেয়ে জোছনা (১৪) ও চাঁদনীকে (৬) বাড়ি রেখে ছোট ছেলে নাজমুলকে নিয়ে চিকিৎসকের কাছে ওষুধ আনতে পাশের গ্রামে যান। লক্ষ্মীপুর এলাকার যুবক উজ্জ্বল ও লালন রাত নয়টার দিকে ওই বাড়িতে গিয়ে জোছনার সঙ্গে কথা বলেন। রাত একটার দিকে নাছিমা বেগম এসে ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় জোছনার ঝুলন্ত লাশ দেখতে পান। জোছনা ভান্ডারীকান্দি ফজলুম উলুম দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।