মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গত বুধবার সন্ধ্যায় ইয়াসমিন নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে খাকশ্রী মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। করিমগঞ্জ থানার পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার খাকশ্রী গ্রামে মা ও ছোট ভাইয়ের সঙ্গে ইয়াসমিন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাতের কোনো একসময় বাইরে গিয়ে আর ঘরে ফেরেনি। সারা দিন খোঁজাখুঁজির পর বিকেলে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে খেতের পাশে একটি গাছের নিচে গলায় রশি লাগানো অবস্থায় ইয়াসমিনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ইয়াসমিনের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।