মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামপুরের পশ্চিম দোলাইরপাড়ের একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে মো. সায়েম (১০) নামের এক ছাত্র মারা গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সায়েমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান। সায়েমের বাবা তাকে সিরাজদিখানের একটি মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। কিন্তু সেখান থেকে পালিয়ে সায়েম বাড়ি চলে আসে। পরে ৪ অক্টোবর সায়েমের বাবা দোলাইপাড়ের দারুর রহমান মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে যান। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সকালের নাশতার সময় সায়েম মাদ্রাসার ছাদে ওঠে। পরে সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। মাদ্রাসার অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।