মাদ্রাসার কমিটি গঠনে অনিয়ম, বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর-গুনাইহাটি সিনিয়র মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগে এলাকাবাসী গত রোববার বিক্ষোভ মিছিল করেন।
মাদ্রাসার শিক্ষক সূত্র জানায়, মাদ্রাসার বিগত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি শেষ হয়। নিয়ম অনুযায়ী ভোটদাতা সদস্য বাছাই শেষে সভাপতি নির্বাচন করার কথা। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ তা না করে গোপনে সভাপতি অনুমোদন করে এনেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ‘কবে, কীভাবে কমিটি হচ্ছে, তা আমরা জানি না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী বলেন, কমিটির সদস্য বাছাই হওয়ার আগেই সভাপতি অনুমোদনের কোনো নিয়ম নেই।