প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন অ্যাকটি-ভিস্ট ওয়াশিকুর রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসার দুই ছাত্রকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক এ আদেশ দেন।
গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ মাদ্রাসার ছাত্র জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আদালতে হাজির করে আবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। গত ৩১ মার্চ আট দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন। গতকাল রিমান্ড শেষে আরও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।