মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে গত মঙ্গলবার গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা তিনজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।ওই ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ফরেনসিক পরীক্ষার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কুষ্টিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত শুক্রবার মামলা করেছেন।