মাদ্রাসার শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, মাসুদুর রহমান সুন্দরগঞ্জের ইমামগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এর আগে তিনি সুন্দরগঞ্জের জামায়াতের সাবেক সাংসদ আবদুল আজিজের একান্ত সহকারী (এপিএস) ছিলেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন। মনজুরুল ইসলাম সাংসদ নির্বাচিত হলে তিনি তাঁর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, আটক মাসুদুর রহমানকে সাংসদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে শনিবার।

সাংসদমনজুরুলইসলামহত্যা

মাদ্রাসার শিক্ষকআটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।গতকাল শুক্রবার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, মাসুদুর রহমান সুন্দরগঞ্জের ইমামগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।এর আগে তিনি সুন্দরগঞ্জের জামায়াতের সাবেক সাংসদ আবদুল আজিজের একান্ত সহকারী (এপিএস) ছিলেন।পরে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন।মনজুরুল ইসলাম সাংসদ নির্বাচিত হলে তিনি তাঁর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন।পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, আটক মাসুদুর রহমানকে সাংসদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে শনিবার।