মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল বুধবার পাঁচলাইশ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা সম্পর্কে কথা বলেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশের উপকমিশনার মো. ওয়ারিশ, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রমুখ। সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কোনো ছাত্র-শিক্ষকের আচরণ অস্বাভাবিক কিংবা সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার। এ ছাড়া তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।