মাদ্রাসাশিক্ষকসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। সিরাজগঞ্জের কামারখন্দে গতকাল শুক্রবার ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার কালীবাড়ি ভদ্রঘাট এলাকায় গতকাল শুক্রবার উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী অপর একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকচালকের সহকারী পাবনার পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার বাবু (৩৫) নিহত হন। নীলফামারী: জলঢাকার চাওড়াডাঙ্গী এলাকায় বৃহস্পতিবার একটি পিকআপ একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে সাইকেলের আরোহী ডিমলা সাতজান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাজি হোসেন (৫৮) নিহত হন। ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জের মুন্দিয়া এলাকায় বুধবার ট্রাকচাপায় আলী বক্স (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার হাজীপুর-মুন্দিয়া গ্রামে।