মাদ্রাসায় ঢুকে উত্ত্যক্ত করায় ১২ বখাটে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আশাপাট দাখিল মাদ্রাসায় ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে ১২ বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন। অধ্যক্ষ আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুনিয়ার ইউনিয়নের হুগলি এলাকার বেশ কয়েকজন বখাটে মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। আজ (মঙ্গলবার) সকালে বখাটেরা মাদ্রাসায় ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করতে শুরু করলে শিক্ষকেরা বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়। মাদারীপুর সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ১২ বখাটকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।