মাদ্রাসায় তালা ঝুলিয়ে ক্লাস বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিশ্রুতি অনুযায়ী পাঠ্যপুস্তক সরবরাহ না করা ও ঠিকমতো ক্লাস না নেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী ফাতেহিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির সময় মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সরবরাহের আশ্বাস দেয়। কিন্তু আলিম প্রথম বর্ষে ভর্তির তিন মাস পেরিয়ে গেলেও তাঁদের এখনো পর্যন্ত পাঠ্যপুস্তক দেওয়া হয়নি। মাদ্রাসায় ঠিকমতো ক্লাসও নেওয়া হচ্ছে না। মাদ্রাসার উপাধ্যক্ষ এ জেড এম রুহুল কুদ্দুছ বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী পাঠ্যপুস্তক সরবরাহ না করায় শিক্ষার্থীরা আন্দোলন করছেন।