মাদ্রাসায় ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। চারটি বিষয়ে ভর্তির জন্য এই পরীক্ষা হয়েছে। ভর্তি পরীক্ষার ফল নিজ নিজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) থেকে জানা যাবে। পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ। বিজ্ঞপ্তি