মাধবকুণ্ড জলপ্রপাতের চূড়া থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতের প্রায় ২০০ ফুট উঁচু চূড়া থেকে পড়ে যাওয়ার এক দিন পর বাপ্পী নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে মাধবকুণ্ডের পানি থেকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। বাপ্পীর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ধুমবাড়িশালায়। সে ধুমবাড়িশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাপ্পী তার ভগ্নিপতিসহ পাড়াপ্রতিবেশীদের প্রায় ৬০ জনের একটি দল গত শনিবার মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে আসে। স্থানীয় লোকজনের নিষেধ উপেক্ষা করে বেলা আড়াইটার দিকে দলের অনেকেই জলপ্রপাতের চূড়ায় ওঠে। একপর্যায়ে বাপ্পী (১১) ও তার ভগ্নিপতি ফিরোজ মিয়া (২৫) পা ফসকে নিচে পানিতে পড়ে যান। ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু স্থানীয় ডুবুরিরা বহু চেষ্টা করেও বাপ্পীর কোনো হদিস পাননি। পরে ঢাকা থেকে ফায়ার ব্রিগেডের চার সদস্যের একটি ডুবুরি দল এসে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বাপ্পীর লাশ উদ্ধার করে।