মাধবকুণ্ডে সাঁতার কাটতে গিয়ে ঢাকার কলেজছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে সাঁতার কাটতে গিয়ে গতকাল রোববার বিকেলে জসিম শেখ নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।জসিম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ঢাকার উত্তরা শাখায় উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ত। তার বাড়ি গাজীপুরের টঙ্গীতে। বাবার নাম মো. আশেক শেখ। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।সহপাঠীদের ভাষ্যমতে, ঈদের ছুটিতে জসিমসহ ১৪ জন সহপাঠী গতকাল দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে মাধবকুণ্ডে বেড়াতে আসে। বেলা তিনটার দিকে তাদের কয়েকজন জলপ্রপাতের নিচে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে জসিম পানিতে ডুবে যায়।