মাধবকুণ্ডে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের পর্যটন কেন্দ্র মাধবকুণ্ডে অভ্যন্তরীণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বড়লেখা উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার মাধবকুণ্ড এলাকায় এই মানববন্ধন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও পর্যটকেরা অংশ নেন।এলাকাবাসী জানান, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলি থেকে মাধবকুণ্ড পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা।এক মাসের মধ্যে কাঁঠালতলি-মাধবকুণ্ড রাস্তার সংস্কারকাজ শুরু না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তারা মাধবকুণ্ডকে অবিলম্বে জাতীয় সম্পদ ঘোষণার দাবি জানান।মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির নেতা এবাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাফিজ, পৌরসভার মেয়র ফখরুল ইসলাম।