মাধবদী পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। গত বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।নরসিংদী নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মাধবদী পৌরসভার নির্বাচনী তফসিলকে চ্যালেঞ্জ করে আনন্দী গ্রামের চন্দন দেবনাথ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটের ওপর শুনানি শেষে হাইকোর্ট এই স্থগিতাদেশ দেন।নির্বাচন স্থগিতের এই আদেশের খবর বুধবার বিকেলে এলাকায় পৌঁছালে নির্বাচনী আমেজে থাকা পৌরবাসীর মধ্যে নীরবতা নেমে আসে। প্রার্থীরাও প্রচারণা থেকে থমকে দাঁড়ান। নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. আনোয়ার হোসেন মাধবদী পৌরসভার নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।