মাধবপুর ও কসবায় ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত সোম ও মঙ্গলবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে আদালত ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে দুটি বেকারিসহ সাতটি দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ৫০ প্যাকেট সেমাই ও ২০ প্যাকেট চানাচুর ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর। ভ্রাম্যমাণ আদালত সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারের মনির মিয়া, সুমন রায়, রবীন্দ্র রায়ের মুদির দোকান ও নয়াপাড়া বাজারের রিপা বেকারির মালিক আবদুল মান্নানের কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকার।