মাধবপুরে অপহূত নারী এক সপ্তাহেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর বাজার থেকে প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে (২৬) অপহরণের এক সপ্তাহেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তাঁর শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। স্বামী সৌদি আরব যাওয়ার পর তিনি মাধবপুরে বাবার বাড়িতে থাকতেন।ওই নারীর ভাই সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, ‘২৩ সেপ্টেম্বর সকালে আমার বোন ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য মাধবপুর বাজারে আসেন। ওই দিন বিকেলে তিনি অপহূত হন।’ পরদিন মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি ও ২৭ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে উল্লেখ করা হয়, একই এলাকার গুলজার হোসেন, তাঁর ভাই লালন মিয়া, বাবা হোসেন মিয়া, বোন জামাই আলী নেওয়াজ ও তাঁর মামা গেদু মিয়া অপহরণে জড়িত। মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, পুলিশ ওই নারীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।