মাধবপুরে আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুরে ১০ বছর পর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। নেতা-কর্মীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আবু জাহির, আবদুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হুসেন চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ। সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।