মাধবপুরে আগুনে ৫০ দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শনিবার গভীর রাতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. কাজাল মিয়া প্রথম আলোকে বলেন, মাধবপুর বাজারের অনীল পালের কেরোসিন বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মালামালসহ অর্ধশতাধিক দোকান ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেরোসিনের পাত্র বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত চার দিকে ছড়িয়ে পড়ে। এতে গ্যাসের পাইপলাইন ফেটে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।