মাধবপুরে আরও দুই মাতব্বর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই শিশুসহ মায়ের আত্মাহুতির ঘটনায় করা মামলায় গত শুক্রবার রাতে পুলিশ আরও দুই মাতব্বরকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার সুলতানপুর গ্রামের রঙ্গু মিয়া ও সুমন চৌধুরী। এ নিয়ে ওই গ্রামের চার মাতব্বরকে গ্রেপ্তার করল পুলিশ।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপপরিদর্শক ইয়াছিনুল হক প্রথম আলোকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পৃথক গ্রাম থেকে ওই দুই মাতব্বরকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, উপজেলার আন্দিউরা ইউনিয়নের গৃহবধূ ফেরদৌসী আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে রমজানের দুই রাত আগে এক সালিস বৈঠকে তাঁকে কান ধরে ওঠবস করান গ্রামের মাতব্বরেরা। পরে তাঁকে সমাজচ্যুত করার ঘোষণা দেন। এই অপমান সইতে না পেরে গত সোমবার ভোরে চার শিশুসন্তানকে নিয়ে হবিগঞ্জের শাহপুর রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দেন ফেরদৌসী। এতে দুই সন্তানসহ তিনি মারা যান। গুরুতর আহত হন অপর দুই সন্তান জীবন ও স্বর্ণা। এরা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।