মাধবপুরে চা-শ্রমিকদের ধর্মঘট আহ্বান, পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে শ্রমিকেরা ২৩ দফা দাবিতে গতকাল শুক্রবার এক সমাবেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়।সুরমা চা-বাগান সূত্রে জানা যায়, গতকাল শ্রমিকেরা সুরমা চা-বাগানের সদরের বেলতলা এলাকায় জড়ো হয়ে ২৩ দফা দাবিতে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা মঙ্গল মুন্ডা, সুদর্শন পান তাঁতী, বিশ্বজিৎ মুন্ডা, শম্ভুর গৌর প্রমুখ। খবর পেয়ে মাধবপুর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী চা-বাগানে পৌঁছে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন। উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘বাগানে গিয়ে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।