মাধবপুরে ডাকাতির ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাংকের চা গবেষণা প্রকল্পের পরিচালক ও শ্রীমঙ্গল চা গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বিজ্ঞানী কামরুল হাসানের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। কামরুল হাসানের ভাতিজির জামাই উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মোতাব্বির হোসেন গত বুধবার সন্ধ্যায় মাধবপুর থানায় এ মামলা করেন। মামলায় গ্রেপ্তার হওয়া কামাল মিয়া, ইছব আলী, রুবেল মিয়া ও হেলাল মিয়াসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। সন্দেহভাজন আসামি করা হয়েছে আকছির মিয়াকে।