মাধবপুরে ডাকাতের হামলায় আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের আমতলীতে গত বুধবার রাতে ডাকাতের হামলায় বিভিন্ন যানবাহনের ১০ জন যাত্রী আহত হয়েছে।আহত যাত্রী সূত্রে জানা গেছে, ডাকাতেরা রাস্তায় গাছ ফেলে বাধা সৃষ্টি করে ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করে নগদ টাকা, মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় ১০ ব্যক্তি আহত হয়। আহত যাত্রী মাহবুবুর রহমান, মাসুক মিয়া ও ফরিদ মিয়া জানান, ডাকাতেরা তাঁদের হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায়। রাত তিনটায় অপর যাত্রীরা তাঁদের উদ্ধার করে চুনারুঘাট পাঠায়। আমতলী থেকে প্রায় চার কিলোমিটার দূরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনা তিনি জানেন না।