মাধবপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল রোববার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কামাল মিয়া খান (৪০) নামের এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হন। কামাল উপজেলার বরগ গ্রামের মর্তুজ আলী খানের ছেলে। একই দিন উপজেলার খাটুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ ব্যক্তি আহত হন। এলাকাবাসী জানায়, সকালে উপজেলার সনি ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটায় নিয়োজিত বুল্লা গ্রামের শ্রমিকেরা বরগ গ্রামের জমি থেকে মাটি উত্তোলন করতে যান। এ সময় বরগ গ্রামের লোকজন ওই শ্রমিকদের মারধর করেন। এ খবর বুল্লা গ্রামে ছড়িয়ে পড়লে দুই গ্রামের বাসিন্দারা বল্লম, দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এ ঘটনায় উভয় গ্রামের কমপক্ষে ৩১ জন আহত হন। মুমূর্ষু অবস্থায় কামালকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।