মাধবপুরে দুই মাতব্বর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই শিশুসহ মায়ের আত্মাহুতির ঘটনায় করা মামলায় দুই মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার সুলতানপুর গ্রামের আবদুল করিম খাঁ (৪০) ও আলী আমজাদ খাঁ (৩৫)। পুলিশ গত মঙ্গলবার রাতে সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান ভূঁইয়া জানান, সাত দিনের রিমান্ডের আবেদন করে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে গতকাল বুধবার হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।উপজেলার আন্দিউড়া ইউনিয়নের গৃহবধূ ফেরদৌসী আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে রমজানের দুই রাত আগে এক সালিস বৈঠকে তাঁকে কান ধরে ওঠবস করান গ্রামের মাতব্বরেরা। এই অপমান সইতে না পেরে গত সোমবার চার শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন ফেরদৌসী। এতে দুই সন্তানসহ তিনি মারা যান।