মাধবপুরে দুই শিশুর ঝগড়া নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামে গত সোমবার সন্ধ্যায় দুই শিশুর ঝগড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী ও শিশুসহ ৩৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ১৯ জনকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, হালুয়াপাড়া গ্রামের সৈয়দ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার (৮) সঙ্গে একই গ্রামে আহাদ মিয়ার সাত বছর বয়সী ছেলের ঝগড়া হয়। এর জের ধরে কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয়েছে ৩৫ জন।