মাধবপুরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামাল মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও ওই ছাত্রীর পরিবারের ভাষ্যমতে, জামাল মিয়াসহ তিন বখাটে সপ্তাহ খানেক আগে রাতের বেলায় ছাত্রীটিকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে আনেন। এরপর তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং মুঠোফোনে আপত্তিকর ছবি ধারণ করেন। পরে ওই বখাটেরা সেই ছবি ইন্টারনেটে ছেড়ে দেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মাধবপুর থানায় মামলা করেন।ওই ছাত্রীর ভগ্নিপতি জানান, ঘটনার পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার বিদ্যালয়ে যাওয়াও বন্ধ হয়ে গেছে। মাধবপুর থানার এসআই সামস্-ই-তাব্রীজ জানান, গতকাল ভোরে জামালকে গ্রেপ্তার করে তাঁকে কারাগারে পাঠানো হয়।