মাধবপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর নিলয় চক্রবর্তী নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিলয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ আর কে উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।পুলিশ ও নিলয়ের পরিবার সূত্র জানায়, গত রোববার বিকেল পাঁচটায় ৫০০ টাকা দিয়ে নিলয়কে স্থানীয় বাজারে পাঠান তাঁর বাবা রঞ্জিত চক্রবর্তী। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও সে বাড়ি ফেরেনি।গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রঞ্জিত চক্রবর্তী এ ব্যাপারে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর এক ঘণ্টা পরই পুলিশ মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ তালুকদার প্রথম আলোকে বলেন, নিলয় চক্রবর্তীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার পকেটে ৫২০ টাকা পাওয়া গেছে।