মাধবপুরে নৈশকোচে ডাকাতি, মালামাল লুট, ১৪ যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গত মঙ্গলবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা একটি নৈশকোচে ডাকাতি হয়েছে। নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় ডাকাতেরা। তাদের মারধরে ১৪ জন যাত্রী আহত হন। বাসের চালক শফিকুল ইসলাম ও সহকারী আলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। ডাকাতের কবলে পড়া বাসযাত্রীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিলেট কদমতলী বাসস্ট্যান্ড থেকে সাগরিকা পরিবহনের একটি নৈশকোচ ৩৫ জন যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। বাসস্ট্যান্ডের অদূরে হুমায়ুন রশিদ চত্বর থেকে ১০-১২ জন ডাকাত যাত্রীবেশে ওই কোচে ওঠে। কোচটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ওলিপুর রেলগেটে পৌঁছার পর কোচটি নিয়ন্ত্রণে নিয়ে ডাকাতেরা যাত্রীদের মারধর করে নগদ টাকাসহ মালামাল লুট করে।