মাধবপুরে প্রতিপক্ষের হামলায় একজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদায়ৈর ইউনিয়নে গতকাল সোমবার প্রতিপক্ষের হামলায় ছোয়াব মিয়া (৩২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত শনিবার সকালে কবিলপুর গ্রামের ছোয়াব মিয়ার ভাতিজা শুকুর মিয়ার ছেলে শামীম মিয়ার সঙ্গে একই গ্রামের বাসিন্দা রিকশাচালক ফরিদ মিয়ার ছেলে জানু মিয়ার ঝগড়া হয়। এ নিয়ে শামীমের লোকজনের সঙ্গে জানু মিয়ার লোকজনের বিরোধ শুরু হয়।শুকুর মিয়া অভিযোগ করেন, এর জের ধরে গতকাল সোমবার ভোর ছয়টায় দোকানে যাওয়ার পথে ছোয়াব মিয়ার ওপর ফরিদ মিয়ার লোকজন হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় ছোয়াবকে মাধবপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) কাউসার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।