মাধবপুরে মহাসড়কে দিনেদুপুরে গাড়িতে ডাকাতি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা সাহেববাড়ি নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দিনেদুপুরে একটি যাত্রীবাহী গাড়িতে ডাকাতি হয়েছে।ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে গাড়িসহ চালক জাকির হোসেন ও মাহমুদুল হাসান নামের এক ডাকাতকে আটক করেছে।