মাধবপুরে মাইক্রোবাস খাদে, মা ও মেয়েসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেপুর এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মা ও মেয়েসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী থানার চিততারা গ্রামের ময়না বেগম (৪০) ও তাঁর মেয়ে শারমিন আক্তার (২০) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার ডোয়াংগী গ্রামের রাজু (১৮)।মাধবপুর ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, মাইক্রোবাসটি ঢাকার উত্তরা এলাকা থেকে সিলেট হজরত শাহজালালের (রা.) মাজারে যাচ্ছিল। পথে ফতেপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ওই তিনজন নিহত হন।