মাধবপুরে মাছের খামারে ডাকাতি একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের পাশে এক মৎস্য খামারে গত শুক্রবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা খামারের প্রহরীদের হাত-পা বেঁধে জাল দিয়ে কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে ৩০-৩৫ জন ডাকাত সেলিম চৌধুরীর মৎস্য খামারে হানা দিয়ে প্রহরী লীল মোহন দাস, আবদুল হক, শুক্কুর আলী ও মনা দেবকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে খামারের জাল দিয়ে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে কয়েকটি ট্রলারে করে নিয়ে যায়। এ সময় তারা খামারের কার্যালয় থেকে খাটসহ চারটি মুঠোফোনও লুট করে।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবদুল মান্নান বলেন, গতকাল শনিবার ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৎস্য আড়ত এলাকা থেকে হরিনন্দ দাস (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।