মাধবপুরে মেছো বাঘের ৪ শাবক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে গতকাল সোমবার সকালে পাটখেত থেকে মেছো বাঘের চারটি শাবক উদ্ধার করেছে স্থানীয় লোকজন।এলাকাবাসী জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বানেশ্বর গ্রামের রুবেল নামের এক বালক পাটখেতে একটি মেছো বাঘ দেখতে পায়। এ সময় সে চিৎকার শুরু করলে বাঘটি পাশের পাটখেতে লুকিয়ে পড়ে। খবর পেয়ে গ্রামবাসী পাটখেতে তল্লাশি চালিয়ে খেতের মধ্যবর্তী ছোট একটি গর্ত থেকে চারটি বাঘশাবক উদ্ধার করে। দুপুরে শাবক চারটি মাধবপুর প্রাণিসম্পদ বিভাগ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর এগুলো গ্রামের আক্কাছ মিয়ার জিম্মায় রাখা হয়।