মাধবপুরে রাবারসহ আট পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল শুক্রবার দুই হাজার ৫০০ কেজি রাবারভর্তি ট্রাকসহ আটজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আবদুল মালেক, আবদুর রউফ, সেলিম মিয়া, ফেরদৌস মিয়া, বাচ্চু মিয়া, আব্বাস মিয়া, আলাউদ্দিন ও সিদ্দিকুর রহমান।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের কাছ থেকে ওই আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজন পালিয়ে যান। রাবারগুলো শাহজীবাজার রাবার বাগান থেকে পাচার করা হচ্ছিল।উপজেলার শাহজীবাজার রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক মোখলেছুর রহমান বলেন, জনবল সংকট থাকায় রাবার পাচার রোধ করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।