মাধবপুরে রেল অবরোধ, কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে পূর্বঘোষিত রেল অবরোধ কর্মসূচি গতকাল শনিবার পণ্ড করে দিয়েছে পুলিশ। বন্ধ হয়ে যাওয়া কুশিয়ারা ট্রেন আবার চালুর দাবিতে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদ ও মনতলা শাহজালাল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচির ডাক দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্মসূচি পালনের জন্য দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় জনতা ও মনতলা শাহজালাল কলেজের শিক্ষার্থীরা কলেজের মাঠে জড়ো হলে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ জিআরপি পুলিশের দুটি দল সেখানে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।পরে কলেজমাঠে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুদু মিয়া, ফারুক মিয়া, কলেজশিক্ষার্থী ফয়সল আহমেদ, নাজমুল হোসেন প্রমুখ। বন্ধ ট্রেন আবার চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি আদায়ে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।অবরোধ কর্মসূচি পণ্ড করার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবদুল মান্নান।