মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আজ সোমবার ভোরে একটি মাইক্রোবাসের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ভোর ছয়টার দিকে উপজেলার আন্দিউড়া স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাসেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জানা গেছে। তাঁর নাম রুহুল আমিন (১৭)। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর। তিনি মিনি ট্রাকে ছিলেন। নিহত অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তিনি মাইক্রোবাসে ছিলেন।