মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের উত্তর নয়াপাড়ায় গতকাল শুক্রবার ভোররাতে গরুবোঝাই ট্রাকের সঙ্গে কাঠভর্তি পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় তিনটি গরুও মারা যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নয়াপাড়ায় কাঠভর্তি একটি পিকআপ একটি গরুবোঝাই ট্রাককে ওভারটেক করতে গেলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে পিকআপে থাকা সজল দেব (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি চুনারুঘাট উপজেলার গাভীগাঁও গ্রামে। পিকআপচালক মানিক মিয়াকে (৪৫) হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি একই উপজেলার আমরোড গ্রামে।